UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৩

ঊষার আলো
মে ২২, ২০২১ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ।

শনিবার(২২মে) কেএমপি সূত্র জানায়,  গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ১শ পিচ ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আমিরুল ইসলাম(২৭), জুয়েল শেখ(৩০) এবং মোঃ মুন্না ফকির(২০)। এদেরকে বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা দায়ের হয়েছে।

(ঊষার আলো-আরএম)