UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সভাপতি কার্তিক, সম্পাদক মনোরঞ্জন

ঊষার আলো
মে ২৪, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রতিনিধি : ১৩ সদস্য বিশিষ্ট তালার তেঘরিয়া সর্বজনীন শ্মশান কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কার্তিক চন্দ্র হালদার। সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ঘোষ। সর্ব সম্মতিক্রমে গঠিত কমিটিতে সহ-সভাপতি অমরেন্দ্র পাল, সহ-সাধারন সম্পাদক শ্যামল কান্তি পাল, কোষাধ্যক্ষ নন্দ দুলাল ঘোষ এবং সদস্য যথাক্রমে সতীশ ঘোষ, সুজিত পাল, ডা. সুব্রত পাল, অরবিন্দ ঘোষ, বাবুলাল পাল, অমর ঘোষ, সত্যপদ কাশ্যপী ও মিন্টু রায় নির্বাচিত হয়েছেন।
এদিকে, নির্বাচিত কমিটির এক সভা গত সোমবার তেঘরিয়া সর্বজনিন দূর্গা মন্দির চত্বরে কমিটির সভাপতি কার্তিক চন্দ্র হালদার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্মশানের জন্য একটি ঘর নির্মান, বসার স্থান নির্মাণসহ শ্মশানের পরিবেশ উন্নয়ানের লক্ষে নানাবিধ সিদ্ধান্ত্র গৃহিত হয়।

(ঊষার আলো-এমএনএস)