UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ইয়াস-এর কারণে ২৬ ও ২৭ মে কলকাতা হাইকোর্ট বন্ধ

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামিকাল বুধবার নারদ মামলার শুনানি হচ্ছে না। ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর কারণে আগামী ২৬ ও ২৭-মে সমস্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট।
এর মধ্যে ২৬ মে ছিল নারদ মামলার শুনানির দিন। সেই তারিখও পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী তারিখ নির্ধারিত সূচি অনুসারে ঘোষণা করা হবে।
করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাব পড়তে যাচ্ছে। সে ব্যাপারে সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।
তার প্রেক্ষিতেই আদালত মনে করে, ঝড়ের প্রভাবে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে। পাশাপাশি, ভার্চুয়াল শুনানির ক্ষেত্রেও প্রয়োজন ইন্টারনেট সংযোগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেটিতেও বিঘ্ন ঘটতে পারে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে হাইকোর্টে ২৬ ও ২৭ মে-এর নির্ধারিত শুনানি বাতিল করার কথা ঘোষণা করেছে।
হাই কোর্টের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ও ২৭ মে যানবাহন চলাচলের সমস্যা। ঘূর্ণিঝড় ইয়াসের কারণে মামলার শুনানি সম্ভব নয়। পরবর্তী তারিখে মামলাগুলোর শুনানি করা হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ২৭ মে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।

(ঊষার আলো- এম.এইচ)