UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৪

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : কেএমপির মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ বিক্রেতা গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪জন আটক হয়। এসময় এদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন,  ভাসানী মার্কেট, ১২১২ লেবার অফিসের পিছনে বসবাসরত মৃত লাল চান মোল্লার ছেলে বাবুল(৬০), সোনাডাঙ্গা সিদ্দিকিয়া মহল্লার  মৃত: শাহজাহান হাওলাদারের ছেলে মিরাজ হাওলাদার(৩৮), গিলাতলা পশ্চিমপাড়া এলাকার মোঃ সেলিম শেখের ছেলে শৈকত শেখ(১৯) এবং দিঘলিয়া চন্দনীমহল গুচ্ছ গ্রামস্থ মৃত জাফরের ছেলে রাজু(২৫)। এদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)