UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ

ঊষার আলো
মে ২৫, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২৫ মে) আবারও সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। এইদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও বৃদ্ধি পেয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। মঙ্গলবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে অবস্থান করছে। অপর ২ সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে যথাক্রমে ১২৬৮ এবং ২১৭০ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে ৩৬০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়। যার মধ্যে দাম বাড়ে ১৬৪টি কোম্পানির এবং দর কমেছে ১৫০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অন্যদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই মঙ্গলবার ১৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১৭ হাজার ৭০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারের দাম বেড়েছে ১৪৬টির এবং দর কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দর।

মঙ্গলবার সিএসইতে প্রায় ১৪৯ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)