ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা গাজীর মোড়স্থ কাইয়ূম মুন্সির বাঁশ বাগানে দীর্ঘদিন ধরে চলা জুয়া আসরে সোমবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ ব্যাপারে এসআই আলিমুজ্জামান বাদী হয়ে আটককৃত ব্যক্তিসহ ২/৩জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে জুয়ার আইনে মামলা দায়ের করেন। গাজীর মোড় এলাকার স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, দীর্ঘদিন যাবৎ এই সংঘবদ্ধ চক্রটি মহেশ্বরপাশা গাজীর মোড়স্থ কাইয়ূম মুন্সির বাঁশ বাগানে বসে জুয়ার আসর সাজিয়ে জুয়া খেলা অব্যহত রেখেছে। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দিনের অধিকাংশ সময়ে উক্ত বাঁশ বাগানে খেলা চলছিল। অভিযান হতে নগদ অর্থ, একটি কালো লাল রঙের হিরো মটর সাইকেল, তাসসহ কয়েকটি মালামাল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সোমবার রাতে এস আই আলিমুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নং-২৩।
(ঊষার আলো-এমএনএস)
