UsharAlo logo
, |

স্মার্ট প্রচারণায় বর্ণিল খুলনা-২

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে একটি স্মার্ট ও ব্যতিক্রমী উদ্যোগ। নির্বাচনী আচরণবিধি মেনেই সুসজ্জিত পিকআপ ভ্যানে বর্ণিল প্রচারণার মাধ্যমে নগরজুড়ে ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি টিম।

সড়কের পাশে সারিবদ্ধভাবে সাজানো পিকআপ ভ্যানগুলোতে প্রার্থীর ছবি, ধানের শীষ প্রতীক ও নির্বাচনী বার্তা প্রদর্শনের মাধ্যমে দৃষ্টি আকর্ষণীয় পরিবেশ তৈরি করা হয়। প্রচারণাকালে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সাধারণ মানুষের কৌতূহল ও সাড়া লক্ষ্য করা যায়।

প্রচারণায় অংশগ্রহণকারীরা জানান, আধুনিক ও স্মার্ট এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে বিএনপির বার্তা সহজে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। তাদের ভাষ্য, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—খুলনা-২ আসনে ধানের শীষের পক্ষে জনসমর্থন দিন দিন শক্তিশালী হচ্ছে।

এদিকে পথচারী ও ভোটারদের অনেকেই এই ব্যতিক্রমী প্রচারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এ উদ্যোগ নির্বাচনী আমেজে নতুন মাত্রা ও ভিন্নতা যোগ করেছে।

ঊআ-মোহন চৌধুরী