UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

হ্যাকার আর্মি গড়েছে উত্তর কোরিয়া

ঊষার আলো
মে ২৭, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : যেন পৃথিবীর বুকে এক ভিনদেশী দেশ উত্তর কোরিয়া। পরমাণু অস্ত্রসহ দূরপাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে আগেই বিশ্বে আলোচনায় উঠে আসে এ দেশ। কিন্তু এখন সাইবার যুদ্ধেও পিছিয়ে নেই এশিয়ার এ দেশটি। শোনা গেছে যে, পুরো একটি হ্যাকার আর্মি বাহিনীই গড়ে তুলেছে উত্তর কোরিয়া।

বিশ্লেষকদের দাবি, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক থেকে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিচ্ছে এই হ্যাকার আর্মি। উন্নত প্রশিক্ষণ দ্বারা ইতোমধ্যে হাজারো হ্যাকার সেনা তৈরি করা হয়েছে। এদের প্রধান কাজ হল বিশ্বব্যাপী ব্যাংকগুলোতে সাইবার হামলা চালানো এবং কাড়ি কাড়ি ডলার বাগিয়ে নেওয়া। উত্তর কোরিয়ার এসকল কর্মকাণ্ডকে বড় ধরণের হুমকি হিসাবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া মূলত অর্থনৈতিকভাবে একটি দরিদ্র ও উন্নয়নশীল দেশ। তবে তাদের কাছে পরমাণু অস্ত্র রয়েছে এবং পরমাণু অস্ত্র ও ব্যালাস্টিক মিসাইলের উন্নয়নে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা অব্যাহত রেখেছে দেশটির সরকার।

(ঊষার আলো-এফএসপি)