নিরাপদ সড়ক আন্দোলনকে আরও গতিশীল করতে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর খুলনা মহানগর শাখার ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) নিসচার কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয় ও মহাসচিব লিটন এরশাদ স্বাক্ষরিত এক পত্রে ৩৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে মাহবুবুর রহমান মুন্নাকে সভাপতি এবং মো. রুহুল আমিন তালুকদার সোহাগকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সহ-সভাপতি শেখ মনির আহমেদ মুন্না, মো. শহিদুল ইসলাম ও মো. জাকির হোসেন জমাদ্দার; সহ-সাধারণ সম্পাদক কাজী রাসেল, মো. শামীম হোসেন ও মো. আবু মুছা; অর্থ সম্পাদক নাজমুল হোসেন; সাংগঠনিক সম্পাদক ফাতেমা-তুজ-জোহরা (লিন্ডা); দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান সোহাগ; দপ্তর সম্পাদক নাফিস ইকবাল; প্রচার সম্পাদক মোহাম্মদ মিলন; প্রকাশনা সম্পাদক রাশেদ রানা; আইন বিষয়ক সম্পাদক এম শফিউল আলম তুতি; সাংস্কৃতিক সম্পাদক মো. রাসেল ইসলাম গাজী; সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মঞ্জুরুল ইসলাম; মহিলা সম্পাদক সুমাইয়া আক্তার সিনথি এবং যুব বিষয়ক সম্পাদক ইউসা জহীর।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে ২০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ নিরাপদ সড়ক নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন এবং নিসচার সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
