UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

লস এঞ্জেলেসস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির বার্ষিক মিলন মেলা ও বন ভোজন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রির্পোটার:

লস এঞ্জেলেসস্থ বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতির আয়োজনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বার্ষিক মিলন মেলা ও বন ভোজন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিলন মেলায় বাঙালি কমিউনিটির সকলে উপস্থিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। আগতের উদ্দেশ্যে আয়োজকেরা বলেছেন, বৃহত্তর খুলনা বিভাগীয় সমিতি লস এঞ্জেলেস এর পিকনিকে আমাদের আহবানে সাড়া দিয়ে আপনাদের সকলের অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।

এবারের পিকনিক এ আমাদের বাচ্চাদের খেলাধুলা মহিলাদের ইভেন্ট, ষ্টল, রাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন ছিলো এবং আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় (ক্যাটারিং আলাদ্দিন এর খাবার বিলম্বে পৌঁছানো ব্যতিরেকে, ভবিষ্যৎে এ বিষয়ে আমরা আরও সুশৃঙ্খল হব ইনশাআল্লাহ ) অনুষ্ঠান খুবই সুন্দর ও আনন্দময় হয়েছে, অনেক অনেক দূর থেকে সহস্রাধিক অতিথিদের আগমন আমাদের হৃদয়ে আপ্লুত করেছে, সবাই মিলে আমরা অনেক আনন্দ করেছি ও সুন্দর সময় কাটিয়েছি। অনুষ্ঠানে আমাদের আকাঙক্ষার থেকে বেশি মেহমানের উপস্থিতি সত্যিই অনেক ভালোলাগার ছিলো।

আমাদেরকে বিশেষ করে যারা সময়, ও শ্রম দিয়ে এই পিকনিক সফল করতে সাহায্য করেছেন, সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ।সকলের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হতো না। আশা করি ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থেকে আরও সুশৃঙ্খল হয়ে অনেক সুন্দর সুন্দর আয়োজন করতে পারব। যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।