UsharAlo logo
, |

১৬ আগস্ট শুরু জাতীয় মৎস্য পক্ষ

Mohon Chowdhury
আগস্ট ৬, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

 

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়ন সম্পর্কিত জেলা কমিটির সভা বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, আগামী ১৬ আগস্ট শহীদ হাদিস পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু হবে। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া ১৭ আগস্ট ‘মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট বটিয়াঘাটায় মৎস্যজীবীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা এবং খুলনা মৎস্য অধিদপ্তরে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের কার্যক্রম শেষ হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তর, এনজিও এবং মৎস্যজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।