UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা

ঊষার আলো
মে ২৮, ২০২১ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে জেসমিন আক্তার (২৬) নামের ১ গৃহবধূ আত্মহত্যা করেছে। জুয়া খেলতে নিষেধ করা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। ২৭ মে বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামে এ ঘটনা ঘটেছে।
আজ ২৮মে শুক্রবার সকালে পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয়রা বলেন, বৃহস্পতিবার সকালে স্বামী সাইদুল ইসলামকে জুয়া খেলতে নিষেধ করে স্ত্রী জেসমিন আক্তার। এনিয়ে ২ জনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামীর ওপর অভিমান করে স্ত্রী জেসমিন আক্তার সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সুস্থ্য হলে সে দিনই জেসমিনকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে বৃহস্পতিবার রাতে গৃহবধূ জেসমিন আক্তার মারা যান।
খবর পেয়ে থানা পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেছেন, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ যানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)