UsharAlo logo
, |

একসময় অভিনয়ই ছিল যার ধ্যান-জ্ঞান, সেই প্রভা এ কী বললেন?

বিনোদন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় বর্তমানে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনো কিছু অংশের কাজ বাকি রয়েছে। চলতি বছরেরই শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

এখন দেখার বিষয়— বড়পর্দায় অভিনয়কে দ্বিতীয় পছন্দে রাখা প্রভা আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন, নাকি বেছে বেছে কাজ করেই নিজের ক্যারিয়ার এগিয়ে নেবেন। যদিও একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন প্রভা। কিন্তু এখন অভিনয় প্রভার জীবনের সেকেন্ড চয়েস।

যে অভিনয়ের কারণে প্রভার পরিচয়, সেই অভিনয়কেই যেন খানিকটা দূরে সরিয়ে দিচ্ছেন তিনি। যেখানে একসময় অভিনয়ই ছিল প্রভার ধ্যান-জ্ঞান, হঠাৎ সেই অভিনয়কে কেন পছন্দের তালিকায় দ্বিতীয় অপশনে রাখলেন?

এর মধ্যেই বছর দেড়েক হলো একটি করপোরেট কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন প্রভা। অভিনয় নয়, এখন প্রভার প্রধান ব্যস্ততা সেই দায়িত্ব পালনে। তবে কি এ অভিনেত্রীকে আর অভিনয়ে নিয়মিত দেখা যাবে না?

এ প্রসঙ্গে প্রভা বলেন, আপাতত অভিনয়কে প্রধান পেশা হিসেবে না দেখে ‘সেকেন্ড অপশন’ বা দ্বিতীয় পছন্দ হিসেবে নিচ্ছেন তিনি। অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত হওয়া নিয়ে তার কোনো তাড়াহুড়া নেই। কেবল ভালো গল্প, আলাদা ধরনের চরিত্র কিংবা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললেই কাজ বেছে নেবেন তিনি।

ঊষার আলো-এসএ