UsharAlo logo
, |

খুলনায় যাত্রা শুরু করল ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’

Mohon Chowdhury
অক্টোবর ২৩, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনা নগরীতে নতুন সংযোজন হিসেবে যাত্রা শুরু করেছে ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে, গাজী মেডিকেল কলেজের বিপরীতে অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি ও দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন।

সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এ রেস্টুরেন্টে দেশি-বিদেশি খাবারের পাশাপাশি ব্যক্তিগত আয়োজন, পারিবারিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক সমাবেশের ব্যবস্থা রয়েছে। নগরীর ব্যস্ততম এলাকায় আধুনিক পরিবেশে খাবার ও অনুষ্ঠান আয়োজনের সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, খুলনা নগরীতে মানসম্মত ও আধুনিক রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারের চাহিদা দিন দিন বাড়ছে। এ প্রেক্ষাপটে ‘দ্য পালংকি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এর যাত্রা স্থানীয় খাবারপ্রেমী ও বিভিন্ন আয়োজনের উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে।

ঊআ- মোচৌ