খুলনা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব কায়সারের আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বাদ আসর নগরীর কমার্স কলেজ জামে মসজিদে ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দ এ দোয়া মাহফিলের আয়োজন করেন। গত রোববার ঢাকার ইউনাইটেড হাসপাতালে মাহবুব কায়সারের বাইপাস সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানানো হয়েছে।
মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইদুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সময় বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, ইসহাক তালুকদার, জাহিদ কামাল টিটু, খান মাইনুল হাসান মিঠু, শামসুল আলম বাদল, মোহাম্মদ নাসিম, তারিকুল আলম, এবিএম খাইরুল আলম, মোহাম্মদ রুস্তম, দেলোয়ার তালুকদার, আছাদ সানা, আসাদুল ইসলাম বিপ্লব, আমজাদ হোসেন রাজু, মোহাম্মদ রফিক, খোকনসহ এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মাহবুব কায়সারের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করা হয়। পাশাপাশি তিনি যেন সুস্থ হয়ে আগের মতো ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
ঊআ- মোচৌ
