ঊষার আলো রিপোর্ট : জাতীয় পার্টি সোনাডাঙ্গা থানা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার (২৮ মে) বিকেল ৩টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাপা নেতা মোঃ কালাচাঁন-এর সভাপতিত্বে এবং আব্দুল গফফার মোড়লের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাপার যুগ্ম আহ্বায়ক শাহ্ মোহাম্মদ লায়েক উল্লাহ। উদ্বোধক ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এরশাদুজ্জামান ডলার, মহানগর জাপা নেতা মল্লিক আসাদুজ্জামান আছা। প্রধান বক্তা ছিলেন জাপার কেন্দ্রীয় নেতা এড. মাসুদুর রহমান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুব সংহতি মহানগর সাধারণ সম্পাদক মোল্লা সাইফুল ইসলাম, কৃষক পার্টির মহানগর সভাপতি মোঃ শাহাবুদ্দিন, সোনাডাঙ্গা থানা জানা নেতা মাজাহার জোয়ার্দ্দার পান, প্রিন্স হোসেন কালু, বাবুল হাসান রাজু, এম এ রব, শহীদ হাওলাদার, মোঃ এজাজ আহমেদ, গাজী খোকন, জাহিদুল ইসলাম, শাহনাজ পারভীন, অপূর্ব দত্ত নেকু, বেলাল হোসেন, মোঃ জাকির হোসেন, অমিত হাসান অয়ন, জাহাঙ্গীর হাওলাদার, শওকত হোসেন, খলিলুর রহমান, আয়নল হক, মোঃ বাবলু বিশ্বাস, রাব্বি মীর, অলোক রায়, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জাতীয় পার্টিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আসাদুজ্জামান আছাকে উপদেষ্টা, মোঃ কালাচাঁনকে সভাপতি, বাবুল হাসান রাজুকে সিনিয়র সহ-সভাপতি, আব্দুল গফফার মোড়লকে সাধারণ সম্পাদক, শহীদ হাওলাদারকে যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক, মোঃ জাহিদুল ইসলামকে প্রচার সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
(ঊষার আলো-এমএনএস)
