UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার আক্রান্ত নার্গিসের পাশে জবেদা কাদের ফাউন্ডেশন

Mohon Chowdhury
নভেম্বর ৫, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

ক্যান্সারে আক্রান্ত খুলনার শিরোমণির গৃহবধূ নার্গিস বেগমের (৪২) পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জবেদা কাদের ফাউন্ডেশন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

নার্গিস বেগমের অসুস্থতার খবর পেয়ে গত শনিবার দুপুরে তাঁর বাড়িতে যান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব শেখ গোলাম কিবরিয়া মিন্টু। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজখবর নেন এবং চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদান করেন।

এ সময় শেখ গোলাম কিবরিয়া মিন্টু বলেন, দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে জবেদা কাদের ফাউন্ডেশন সবসময় থাকবে। সমাজের বিত্তবানদের উচিত সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমতো সহযোগিতা করা। সম্মিলিত প্রচেষ্টায় একজন অসুস্থ মানুষকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, মোল্লা মোকসেদ আলী, শেখ সোহেল আজম, শেখ আহসান কবীর পলাশ ও রাজু আহমেদ প্রমুখ।

ঊআ-মোচৌ