UsharAlo logo
, |

খুলনায় পথশিশু ও দুস্থদের খাদ্যসামগ্রী বিতরণ

Mohon Chowdhury
নভেম্বর ৬, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

হতদরিদ্র, দুস্থ ও পথশিশুদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠন।

শুক্রবার (৬ নভেম্বর) খুলনা রেলওয়ে স্টেশনে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা শিশির রঞ্জন মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার খান। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঊষার আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, হাসনাত তাইম, সজীব তালুকদার, মো. শাহরিয়ার ইমন, অরণ্য সরদার, মো. আল-আমিন খান, মো. সাহেদ খান, সোহাগ বাবু, অহিদুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে শিশির রঞ্জন মল্লিক মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন। সভাপতির বক্তব্যে শাহরিয়ার খান এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের নেতাকর্মীরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে দেশের তথ্য যুব কল্যাণ সংগঠনের এ ধরনের সমাজসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঊআ-মোচৌ