UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় নদী ভাঙন কবলিত মানুষের পাশে এমপি বাবু

ঊষার আলো
মে ২৮, ২০২১ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আালো রিপাের্ট : ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কয়রা উপজেলার দশহালিয়া, মেঘারআইট, মহারাজপুর এলাকায় ভেঙ্গে যাওয়া নদী ভাঙন পরিদর্শন করেছেন ও সাধারণ মানুষের সাহস যুগিয়েছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার (২৮ মে) দিনভর এসব এলাকার ঘুরে বেড়ান তিনি। এছাড়া, বেড়িবাঁধ মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে নির্দেশনা দেন ও ব্যবস্থা গ্রহণ করেন এবং ভাঙন কবলিত মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন কয়রা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা যুবলীগ নেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, সাবেক ছাত্রলীগ নেতা মেজবা উদ্দিন মাসুম, যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)