খুলনার রূপসা উপজেলায় মো. জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাকির হোসেন হিরকের দোকানে বসে ছিলেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জাকির হোসেন স্বল্পবাহিরদিয়া গ্রামের জলিল শেখের ছেলে। তিনি রূপসা সদর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু সাইদের বড় ভাই।
হত্যাকাণ্ডের কারণ এবং এতে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঊআ-মোচৌ
