UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

উপকূলীয় অঞ্চলে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বিভিন্ন উপজেলায় সিপিবি’র মানববন্ধন

ঊষার আলো
মে ২৮, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : উপকূলীয় অঞ্চলে জলোচ্ছাস ও বন্যা রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে খুলনা জেলার দাকোপের পানখালী বটবুনিয়া, বটিয়াঘাটার বরণপাড়া, পাইকগাছা সদর ও কয়রা উপজেলায় সিপিবি’র মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে যখনই কোনো ঝড়-জলোচ্ছাস হয় তখনই ঐ এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখা দেয়। বেড়িবাঁধ ভেঙ্গে ঘর-বাড়ি, ফসলী জমি তলিয়ে যায় আর ভাসিয়ে নিয়ে যায় গবাদি পশুসহ বিভিন্ন ধরনের প্রাণি। বানভাসি এলাকার মানুষরা বছরের পর বছর বিভিন্ন দুঃখ-দুর্দশার মধ্যে জীবন কাটায়। কিন্তু সরকার এই দুঃখ-দুর্দশা লাঘবের জন্য উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রয়োজন মনে না করার কারণে বিভিন্ন উপজেলায় মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন সরকার যদি বেড়িবাঁধ নির্মাণ না করে তাহলে আন্দোলনের মাধ্যমে বাধ্য করা হবে। এই বেড়িবাঁধ যখনই ঝড়-জলোচ্ছাস হয় তখনি অস্থায়ী বাঁধগুলো ভেঙ্গে যায় আর গৃহহারা হয় হাজার হাজার পরিবার। এমনকি অনেক পরিবার আছে বাড়িঘর, জমিজমা অত্র চলে গেছে। উপকুলীয় মানুষদের এই দুর্দশা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ। বাঁধ ভাঙ্গা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে সাহায্য-সহযোগিতা পৌঁছে দেয়ার দাবি জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, উপকূলী অঞ্চলে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের সরকারের কাছে জোর দাবি জানান।
এসব মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, শেখ আব্দুল হান্নান, কিশোর রায়, সমীরণ গোলদার, অশোক সরকার, এড. প্রশান্ত মণ্ডল, শিশুবর বাছাড়, অসীম বৈরাগী প্রমুখ।

(ঊষার আলো-এমএনএস)