খুলনার বটিয়াঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন কায়েমখোলা হুলা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি আকিবুর হাওলাদারের বসতবাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় আলেয়া বেগমের দেখানো ও তথ্যের ভিত্তিতে বসতঘরের ভেতরে খাটের নিচ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩ হাজার টাকা।
এ ঘটনায় আলেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ঊষার আলো-এসএ
