বাগেরহাটের মোংলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।
শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার কাইনমারি এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেফতার ওলী খান কাইনমারি এলাকার বাসিন্দা। তিনি মৃত জব্বার খানের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মোংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়েছে।
ঊআ-মোচৌ
