প্রতিবেদক: মোহন চৌধুরী
খুলনা নগরীর দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা ও তা কালো রং দিয়ে ঢেকে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বারবার বিতর্কের সৃষ্টি হচ্ছে। খুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আঁকা দেয়ালচিত্র কয়েক দফায় নষ্ট করার অভিযোগ উঠেছে। সর্বশেষ নগরীর শিববাড়ী মোড়ের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের ছবিটি কালো রং দিয়ে ঢেকে দেওয়ায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
নগরবাসীর অভিযোগ, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। তিনবার ছবি আঁকার পরও তা নষ্ট করে দেওয়ার ঘটনা ঘটলেও কে বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি।
বারবার দেয়ালচিত্র নষ্ট করার ঘটনায় ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে। কারা এবং কী উদ্দেশ্যে এসব চিত্রকর্ম নষ্ট করছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
সচেতন নগরবাসীর মতে, যথাযথ তদারকি ও নজরদারির অভাবে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। দেয়ালচিত্রের সুরক্ষা নিশ্চিত করতে খুলনা সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।
ঊআ-মোচৌ
