UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নিরাপত্তা জোরদার, মাঠে কেএমপি ও আনসার সদস্যরা

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে খুলনা মহানগরীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও আনসার আর্মড ব্যাটালিয়ন। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পিকেটিং, টহল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও নগরীর প্রবেশপথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

নগরবাসীর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে পুলিশ ও আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাঁদের এ তৎপরতা অব্যাহত রয়েছে।

ঊআ-মোচৌ