UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় উৎসবমুখর পরিবেশে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

Mohon Chowdhury
নভেম্বর ২৬, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: মোহন চৌধুরী

খুলনায় উৎসবমুখর পরিবেশে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক রূপালী বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মো. হাসানুর রহমান তানজির।

বক্তারা বলেন, নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি জাতীয় দৈনিকের দুই বছর অতিক্রম করা আনন্দ ও গৌরবের বিষয়। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের প্রত্যাশার কথা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তাঁরা দৈনিক রূপালী বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং আগামী দিনেও সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হাসান আহম্মেদ মোল্লা ও মল্লিক সুধাংশু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মুহাম্মাদ আবু তৈয়ব, দৈনিক খুলনাঞ্চলের প্রকাশক ও সম্পাদক মো. মিজানুর রহমান মিল্টন, খুলনা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মো. সোহরাব হোসেন, সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল, নির্বাহী সদস্য কাজী মোতাহার রহমান ও মো. আনিস উদ্দিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক এ এইচ এম শামীমুজ্জামান, সহসম্পাদক ফকির শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক খাইরুল আলম; খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিমল সাহা, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স ও দপ্তর সম্পাদক হেলাল মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক মো. সোহাগ দেওয়ান, এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতি, যমুনা টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান শেখ আল এহসান, এটিএন নিউজের খুলনা বিভাগীয় প্রতিনিধি মো. অসীম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য বাপ্পি খান, আজকের কালান্তর পত্রিকার বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম, দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার আব্দুল জলিল, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার আসাফুর রহমান কাজল, আমাদের সময়ের খুলনা ব্যুরো প্রধান সৈয়দ হুমায়ুন কবির রানা, চ্যানেল ২৪-এর জাকারিয়া হোসেন তুষার, দৈনিক ভোরের দর্পণের খুলনা ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম রায়হান, বাংলাদেশ বেতারের খুলনা প্রতিনিধি মো. নুরুল আমিন, দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মাহমুদ হাসান সোহেল, ঊষার আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী ও স্টাফ রিপোর্টার আল আমিন সিকদার।

এ ছাড়া খুলনা হকার্স ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম তালুকদার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান ফরাজীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে শেখ রবির সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নক্ষত্র ব্যান্ডের স্পর্শ শিপলুসহ স্থানীয় সংগীতশিল্পীরা সংগীত পরিবেশন করেন।

ঊআ- মোচৌ