UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দেশে করোনায় মৃত্যু ৩৮, আক্রান্ত ১০৪৩

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে ১২ হাজার ৫৪৯ জন বাংলাদেশি করোনায় প্রাণ হারালেন। নতুন করে আরও ১ হাজার ৪৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হলেন ৭ লাখ ৯৭ হাজার ৩৮৬ জন।শনিবার (২৯ মে) স্বাস্থ‌্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়েছে। এদিনে সুস্থ হয়েছেন আরও এক হাজার ১৮৭ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে আরও ৭ লাখ ৩৭ হাজার ৪০৮ জন।

(ঊষার আলো-আরএম)