UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : জনপ্রিয় ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আজ শনিবার (২৯ মে) ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সংবাদ সংস্থাকেও এই খবর জানান বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। সেপ্টেম্বর-অক্টোবরেই অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

বেশ কয়েকজন খেলোড়ের করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার ফলে গত ৪ মে বন্ধ করে দিতে হয় আইপিএল। তবে বাকি ৩১টি ম্যাচ যে ভারতের করার আর সম্ভাবনা নেই, সেটি আগেই জানান সভাপতি সৌরভ গাঙ্গুলী।

(ঊষার আলো-এফএসপি)