UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইনে একজনকে জরিমানা

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এর আওতায় তামাকজাত দ্রব্য প্রদর্শন করার অভিযোগে একজনকে জরিমানা করা হয়েছে। উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ শাহরিয়ার হক শনিবার (২৯ মে) দুপুরে জিরোপয়েন্টসহ পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তামাকজাত দ্রব্য প্রদর্শন করার অভিযোগে বিজয় কৃষ্ণ রায় নামে এক ব্যক্তিকে ৫শ’ টাকা জরিমানা এবং প্রদর্শিত খালি সিগারেটের প্যাকেট আগুনে পুড়িয়ে ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন পেশকার প্রতুল জোয়াদ্দার।

(ঊষার আলো-এমএনএস)