UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলার সাংগঠনিক সভা

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) খুলনা জেলা শাখার সাংগঠনিক এক সভা শনিবার (২৯ মে) বেলা ১১টায় অস্থায়ী কার্যালয়ে কেন্দ্রীয় সদস্য ও জেলা শাখার সভাপতি কমরেড মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড গাজী নওশের আলী, জেলা নেতা গাজী লুৎফর রহমান, গোলাম হোসেন মোড়ল, পবিত্র হালদার, মোকলেসুর রহমান মুকুল, জামাল হোসেন, স্বপন মল্লিক, শফিয়ার রহমান প্রমুখ। সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল চালু, আধুনিকায়ন, বদলী-দৈনিকভিত্তিক শ্রমিকদের ইনক্রিমেন্ট, ২০২০ সালের ঈদ বোনাসসহ সমুদয় বকেয়া পরিশোধ, নাম ভুলের সমস্যা সংশোধন করে স্থায়ী শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের একান্ত জরুরী।
তিনি আরও বলেন, দেশের ৩৫ হাজার বদলী ও দৈনিকভিত্তিক পাটকল শ্রমিকরা এখনো তাদের পাওনা টাকা পায়নি। আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেটে এসব শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনা পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখতে হবে। এছাড়া রাষ্ট্রায়ত্ত সকল পাটকল-চিনিকল রাষ্ট্রীয়ভাবে চালুর জন্য প্রয়োজনীয় অর্থ বাজেটে বরাদ্দ দিতে হবে। পাটকল শ্রমিকরা বিগত ১ বছর ধরে চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে। শ্রমিক পরিবার অর্ধাহারে অনাহারে দিন অতিবাহত করছে। সন্তানদের লেখাপড়া প্রায় বন্ধের উপক্রম হয়েছে। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসের সীমহীন ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সম্প্রতি ইয়াস-এর আঘাতে ভেড়ীবাঁধ ভেঙ্গে নোনা পানি ঢুকে ফসলাদি নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, সাথে সাথে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব সমস্যার দ্রুত সমাধান সরকারকে এখনই করতে হবে। সভায় দলকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)