UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

১৪৪ ধারা জারি সাদুল্লাপুরে

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৯:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাইবান্ধার সাদুল্লাপুরে একই সময়ে উপজেলা আওয়ামী লীগের ২’পক্ষ পৃথক সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ ৩০ মে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সাদুল্লাপুর উপজেলা শহরে সব ধরনের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২৯ মে শনিবার রাতে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নবীনেওয়াজ এ নিষেধাজ্ঞা জারি করেছেন।
জানা যায়, রোববার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক জরুরি সভা আহ্বান করেছে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার।
অপরদিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারিয়া খান বিপ্লব একই সময়ে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে সভা আহ্বান করে। তাই যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।

(ঊষার আলো- এম.এইচ)