ঊষার আলো রিপোর্ট : দেশে ফিরেছে থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছে তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ৩০ মে রবিবার এ তথ্য জানিয়েছেন।
থাইল্যান্ডে আটকে পড়া ৬১ বাংলাদেশির সঙ্গে থাইল্যান্ডসহ অন্য দেশের নাগরিকরাও ঢাকায় ফিরেছে। আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ আব্দুল হাই থাই সরকারকে ধন্যবাদ জানিয়েছে।
থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের এ নিয়ে গত ১ বছরে ১৪ দফায় ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া দেশটির বাংলাদেশ দূতাবাস আরও ২ দফায় কম্বোডিয়া থেকে ১৩৫ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনে।
(ঊষার আলো- এম.এইচ)
