UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ১২ বোতল ফেন্সিডিলসহ বিক্রেতা গ্রেফতার

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিলসহ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৯ মে জিরোপয়েন্ট মোড়ে এ অভিযান চালানো হয়েছে।
সূত্র জানায়, ২৯মে সাড়ে ১০টায় হরিণটানা থানার এসআই রুবেল মোহান্ত’র নেতৃত্বে একটি টিম জিরোপয়েন্ট সংলগ্ন খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডান পাশের কাসেমের চায়ের দোকানের সামনে থেকে আলমগীর হায়দার (২১) নামে একজনকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য মামলা দায়ের করা হয়েছে। শ্যামনগর থানাধীন শৈলখালী গ্রামের নুর ইসলাম মোল্যার ছেলে।

(ঊষার আলো-আরএম)