UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খানজাহান আলী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

ঊষার আলো
মে ৩০, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দিন : মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দল আয়োজিত এবং রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় শনিবার (৩০ মে) দুপুর ১টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ে এক দোয়া ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠিত হয়। নবগঠিত খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব মাঃ বিল্লাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান বক্তা ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইকরামুল হক হেলাল। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মুর্শিদ কামাল, খানজাহান আলী থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ এনামুল হাসান ডায়মন্ড। বক্তৃতা করেন এমাম হোসেন, রোবায়েত হোসেন বাবু, মুন্সি আব্দুর রব, কাজী মিজানুর রহমান, প্রকৌশলী নূর ইসলাম বাচ্চু, হাদিউজ্জামান, আশরাফ ঢালী, মোল্যা সোহরাব হোসেন, মোল্যা সোহাগ হোসেন, কাজী শহিদুল ইসলাম ,এমদাদ হোসেন, মুন্সি আজম, শাহিন মোল্যা, মোঃ জসিম, মিনা মুরাদ, মোঃ হুমায়ুন কবির, মোঃ মিজানুর রহমান, মুন্তাসির আল মামুন, ইউসুফ মোল্যা, আলহাজ্ব শেখ আল আমিন, মোল্যা সোলায়মান, মোঃ গোলাম কিবরিয়া, শাহাদাত হোসেন সাজু, মাসুম খান, সামিম আহম্মেদ, রফিকুল ইসলাম, নাজমুল হাসান, পলাশ, মেহেদী হাসান মামুন, শহিদুল ইসলাম, এমদাদ মোড়ল, মোশাররফ মোল্যা, কোরবান, টগর, লিটন, সুমন, তুহিন, জনি, হেমায়েত, ইসমাইল, জালাল, ছাত্রদল নেতা মোঃ মাসুম বিল্লাহ, তৌহিদুল ইসলাম, মোঃ ইলিয়াস সরদার, হাবিবুর রহমান বিপ্লব প্রমুখ।
অপরদিকে, আটরা গিলাতলা ইউনিয়নে ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে এক দোয়া অনুষ্ঠান বাদ আছর গিলাতলা দক্ষিণপাড়া বায়তুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোক্তার বিশ্বাস। সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, মোঃ শাহজামাল, মোঃ কায়সেদ আলী, মোল্যা লোকমান হোসেন, খলিলুর রহমান, আব্দুল হক মোড়ল, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হযডরত মাওলানা আবুল রাসার।

(ঊষার আলো-এমএনএস)