ঊষার আলো রিপোর্ট : পিটিআই মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ঐক্য দলের পক্ষ থেকে শনিবার (৩০ মে) বিকেল ৫টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহরুজ্জামান মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আজিজুল হাসান দুলু ও মহানগর বিএনপি’র সহ-প্রচার সম্পাদক কে এম হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব ঐক্য দল মহানগর সভাপতি শেখ বাইজিৎ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস এম ওলি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা যুব ঐক্য দলের মনিরুল ইসলাম মনি, মোঃ মামুন, মনিরুল ইসলাম মনি(২), মোঃ ফিরোজ হাওলাদার, খান রিয়াজ, রাজু, নাসির, টুটুল, বাবু, সাগর, হাবিব, মাহফুজ, নাসির, খোকন, ইলিয়াস, রাজু শেখ, ২৭নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আলী আজগর প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)
