ঊষার আলো ডেস্ক : সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ছিলেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ।
রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার (৩০ মে) এই তথ্য জানা গেছে।
উল্লেখ্য প্রফেসর ড. মো. মশিউর রহমান ২০১৭ সালের ৯ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক।
এছাড়া তিনি সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রিও অর্জন করেন।
(ঊষার আলো-এমএনএস)
