ঊষার আলো ডেস্ক : করোনা মহামারি মোকাবেলায় দশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ মন্ত্রণালয়। এ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে স্বাস্থ্য খাতে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার(৩জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সংসদে বাজেট বক্তৃতায় জানান, ‘গত বছরের বাজেটের মতো সরকার এবারও মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মহামারিতে জরুরি প্রয়োজন মেটাতে আগামী অর্থবছরে দশ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করছি।’ তিনি জানান, সরকার করোনা মহামারি মোকাবিলায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে বিশেষ কার্যক্রম বাস্তবায়নের জন্য বড় বরাদ্দ করেছে। অপরদিকে, স্বাস্থ্য, বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে গবেষণার অগ্রগতির জন্য ১০০ কোটি টাকার ১টি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করার হয়েছে।
(ঊষার আলো-আরএম)
