UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

গ্রামে বাড়ি তৈরী করতে গেলেও কর দিতে হবে

ঊষার আলো
জুন ৩, ২০২১ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাড়ির নকশা অনুমোদন করতে গেলে এখন থেকে কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। শহরে বা গ্রামে যেখানেই আপনি বাড়ি করতে যান আপনার টিআইএন নিতে হবে। এতে করে বাড়ির মালিক করজালের আওতায় আসবে। এছাড়া, যেকোনো সমবায় সমিতির রেজিস্ট্রেশন অথবা নিবন্ধনের ক্ষেত্রেও টিআইএন বাধ্যতামূলক করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে এ বিধান আরোপ করেছেন। অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে জানান, করজাল সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদন ও সমবায় সমিতির নিবন্ধনে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি। এ ছাড়াও বন্ধুবান্ধব বা সহকর্মীদের নিয়ে কোনো সমবায় সমিতি করলে সেটিরও নিবন্ধন নিতে হলে টিআইএন গ্রহণ করতে হবে। ফলে বাড়ির মালিক ও সমবায় সমিতিগুলো করজালের আওতায় আসবে।

(ঊষার আলো-আরএম)