UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৫

ঊষার আলো
জুন ১০, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন গ্রেফতার হয়েছে। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫টি মাদক মামলা দায়ের হয়েছে।

বৃহস্পতিবার(১০জুন) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছেন খুলনা মহানগর পুলিশ। এসময় এদের কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা এবং ৬শ’ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, টুটপাড়া গ্যাদনপাড়ার আলামিন হাওলাদার ওরফে  অনি(৩৬), দক্ষিণ টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড় এলাকার মনিরুল ইসলাম সাদ্দাম(৩০), দৌলতপুর কার্তিককূল হাইস্কুল এলাকার মোঃ শাহ আলম(৩৫), খালিশপুর বৈকালী ম্যানগ্রোভ এলাকার মাছুদ গাজি(২১) এবং বাস্তুহারা কলোনী এলাকার মান্নানের স্ত্রী শামছুন্নাহার(৪২)।

(ঊষার আলো-আরএম)