UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ী আটক

ঊষার আলো
জুন ১২, ২০২১ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় এক ব্যবসায়ীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার (১১ জুন) রাত ১২টার দিকে থানা পুলিশ লস্কর ইউনিয়নের খড়িয়া খালপাড় পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় হাবিবুর রহমান সানার ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম (৪০) কে হাতেনাতে আটক করে। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস উপস্থিত ছিলেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।

(ঊষার আলো-এমএনএস)