UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কৃতজ্ঞতা প্রকাশ করে যা বললেন পরীমনি

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার আসামিরা আটক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সহকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অভিনেত্রী পরীমনি।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আজ ১৫ জুন মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। পোস্টে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না। আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট! আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ।’
পরীমনি আরও লিখেছেন, ‘আসামিদের আটক করা হয়েছে। এখন আমার চাওয়া আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনোভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানব না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’
পোস্টের শেষে তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

(ঊষার আলো- এম.এইচ)