UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডুমুরিয়ায় ডিভোর্স’র ১ মাস পর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার ডুমুরিয়ায় সাবেক স্বামীর হাতে পারভিন বেগম (৩৫) নামে এক নারী খুন হয়েছে।
আজ ১৫ জুন মঙ্গলবার রাত ৩ টার দিকে ডুমুরিয়া কলেজের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ৭ বছর আগে ডুমুরিয়া বাজারের কিনা মোল্যার ছেলে লিটন মোল্যার সঙ্গে ওই নারীর দ্বিতীয় বিয়ে হয়। প্রায় ১ মাস আগের তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আবারও ওই নারীকে বিয়ে করতে পায়তারা শুরু করেন লিটন মোল্যা। কয়েকদিন আগে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন তিনি। সোমবার দিনগত রাতে ওই নারীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিটন মোল্যা। পরে ওই নারীকে ঘর থেকে বের করে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি।
ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হামিদুল ইসলাম বলেছেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনো থানায় কোনো মামলা হয়নি। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

(ঊষার আলো- এম.এইচ)