UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-৬

ঊষার আলো
জুন ১৮, ২০২১ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টার অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ৪শ’ গ্রাম গাঁজাসহ ৬ জন বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মহানগর পুলিশ। এদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৫ টি মাদক মামলা দায়ের হয়েছে। শুক্রবার(১৮জুন) কেএমপির সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্য ন্ত সময়ে খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, ইমরান হোসেন ওরফে পরাগ(৩৭), মোঃ সাগর(২১), রুবেল মোল্যা(২২), মোঃ গালিব বিশ্বাস ওরফে বাবু(২৪), লালন(৩০) এবং মোঃ রবিউল হাজারী(২০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের নিকট হতে ৫৫ পিস ইয়াবা এবং ৪০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)