UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ২১, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে ৫জন এবং শহরের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে আরও ৪জন।
আজ ২১ জুন সোমবার সকালে খুমেকের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার খুমেকে ৫ জনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. সুহাস বলেছেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ৪ জন করোনা পজিটিভ ছিল। বাকি ১ জনের করোনা উপসর্গ ছিল। তবে, তিনি করোনা পজিটিভ ছিল কিনা, তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। খুমেকের পিসিআর ল্যাবে আরো ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা শনাক্তের হার ২৫.০৭ শতাংশ বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ১৬১ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে রেড জোনে ১০২, ইয়েলো জোনে ২০ জন, এইচডিইউ ১৯ জন এবং আইসিইউতে ২০ জন রয়েছে।
এদিকে অপর একটি সূত্রে জানা যায়, শহরের একটি বেসরকারি হাসপাতালে ৪জনের মৃত্যু হয়েছে। এদের ২জন করোনা পজিটিভ ছিল এবং বাকি ২ জনের করোনার উপসর্গ ছিল।

(ঊষার আলো- এম.এইচ)