ঊষার আলো রিপোর্ট : গত ১৯ জুন নুসরাতের বিচার চেয়ে স্পিকারকে একটি চিঠি লিখেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। চিঠির সঙ্গে নুসরাতের লোকসভা প্রোফাইলও জুড়ে দিয়েছেন তিনি।
বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না পশ্চিমবঙ্গের সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের। এবার তার বিরুদ্ধে ভারতের লোকসভায় স্পিকারের কাছে নালিশ জানান বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। বলেছে, নিজের জীবন নিয়ে লোকসভায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে তৃণমূলের এই সাংসদ। তার এসব তথ্য খতিয়ে দেখতে কমিটি গঠনেরও আবেদন করেন তিনি।
জানা যায়, নুসরাতের বিচার চেয়ে গত ১৯ জুন স্পিকারকে একটি চিঠি লিখেন উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। চিঠির সঙ্গে নুসরাতের লোকসভা প্রোফাইলও জুড়ে দিয়েছেন তিনি। যেখানে স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করেছে তৃণমূল সাংসদ।
চিঠিতে তিনি লিখেছে, ‘লোকসভায় শপথ গ্রহণের সময়ও নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলে উল্লেখ করেছিলেন তৃণমূল সাংসদ। তবে বৈবাহিক জীবন সম্পর্কে সম্প্রতি সংবাদমাধ্যমে নুসরাত যে বিবৃতি দিয়েছে, তার সঙ্গে মিলছে না আগের তথ্য।’
তিনি আরও লিখেছেন, ‘২০১৯ সালের ২৫ জুন শাড়ি, সিঁদুর পরে হিন্দু নববধূর সাজে লোকসভায় শপথ নিয়েছিলেন নুসরাত। তখন কট্টরপন্থীদের রোষের মুখে পড়তে হয় তাকে। সেই সময়ে সাংসদদের একটা বড় অংশকে পাশে পেয়েছিলেন তৃণমূল সাংসদ। এমনকি সংবাদমাধ্যমে দেখা গিয়েছে, তার বিয়ের রিসেপশনে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে নুসরাত কী করছে, তাতে কেউ নাক গলাচ্ছে না। তবে বৈবাহিক জীবন সম্পর্কে তার সাম্প্রতিক মন্তব্য এটাই ইঙ্গিত দেয় যে, লোকসভায় বিভ্রান্তিকর তথ্য পেশ করেছে নুসরাত। যা অনৈতিক ও বেআইনি।
(ঊষার আলো- এম.এইচ)
