UsharAlo logo
, |

মোংলায় দুই মাদক সেবেনকারীকে অর্থদণ্ডসহ সাজা

ঊষার আলো
জুন ২৮, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

মোংলা প্রতিনিধি : মোংলায় পুলিশের হাতে আটক দুই মাদকসেবীকে মোবাইল কোর্টের ( ভ্রাম্যমান আদালত) মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। রবিবার (২৭ জুন) রাতে পৌর শহরের মাছমারা এলাকা থেকে আলামিন ওরফে হিরু (৩০) ও বাদল (২১) নামের দুই ব্যক্তিকে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক করে থানা পুলিশের এএসআই রাসেল রানা ও এএসআই আবুল হোসেন। পরে রাত ১০ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী মোবাইল কোর্ট পরিচালনা করে দুই মাদক সেবীকে সাজা প্রদাণ করেন। এ সময় আলামিন ওরফে হিরু (৩০) কে ২৫ দিনের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ বাদল (২১) কে ৬ দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। আলামিন ওরফে হিরু মাছমারা এলাকার ফিরোজ তালুকদারের ছেলে আর একই এলাকার সেন্টু মিয়ার ছেলে বাদল।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, সাজাপ্রাপ্ত দুই মাদক সেবীকে সোমবার (২৮ জুন) সকালে আদালতের মাধ্যমে বাগেরহাটে জেল হাজতে পাঠানো হয়েছে।
(ঊষার আলো-এমএনএস)