ঊষার আলো বিনোদন ডেস্ক : ব্যক্তিগত বা পেশাগত জীবনে সব ক্ষেত্রেই নিজের ইচ্ছেমতো চলতে ভালোবাসে বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেই সবসময় ঝড় উঠান তিনি। তবে এবার পাসপোর্ট নিয়ে বেশ বড় বিপাকে পড়েছে এ অভিনেত্রী।
জানা গেছে, ২০২০ সালের সেপ্টেম্বরে নায়িকার পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে। কিন্তু তা নবায়ন করতে পারছে না তিনি। অনেক কাঠ খড় পুড়িয়ে বোম্বে হাইকোর্টের ঘুরেও কোন লাভ হয়নি।
সম্প্রতি বোম্বে হাইকোর্টে পাসপোর্ট অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, পাসপোর্ট নবায়ন করার আবেদনপত্র ঠিক নেই। বেশ কিছু জায়গাই বদলাতে হবে বলেও জানানো হয়েছে। আবেদনপত্র খুঁটিয়ে দেখলে বোঝা যাবে তাতে বেশ কিছু অসঙ্গতি আছে। ফলে পাসপোর্ট অফিস নিয়মের বিরুদ্ধে যেতে পারে না, তাই এই বদলের পর অভিনেত্রীর এই ডকুমেন্ট নবায়ন করা সম্ভব হবে।
দেশটির পাসপোর্ট অফিসের অ্যাডিশনাল সলিসিটার জেনারেল অনিল সিং কঙ্গনাকে বলেন, তার বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা চলার ফলে বম্বে হাইকোর্টের নির্দেশ ছাড়া নবায়ন করা তাদের পক্ষে সম্ভব নয়। এরপরই বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কঙ্গনা।
(ঊষার আলো- এম.এইচ)
