ঊষার আলো রিপোর্ট : করোনা মহামারী ভয়ংকর রূপ ধারণ করায় জেলার তিন উপজেলায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন আজিজুল বারী হেলাল অক্সিজেন ব্যাংক ও করোনা সাপোর্ট সেন্টারের স্বেচ্ছাসেবীরা। দিন-রাতের যে কোন সময় আক্রান্ত অসহায় পরিবারের কাছ থেকে ফোন কল পাওয়া মাত্র অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন তারা। সংক্রমিত হওয়ার ভয়কে তুচ্ছ করে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভোগা রোগীর নাকে নিজ হাতে সংযুক্ত করে দিচ্ছেন অক্সিজেনের নল। মাস্ক ও গ্লাভস পড়ে যথাসম্ভব নিজেকে সুরক্ষিত রেখে মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করে দিচ্ছেন তারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সফল সভাপতি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক ও জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলালের উদ্যোগে ও তত্ত্বাবধানে গঠিত হয়েছে এই অক্সিজেন ব্যাংক ও করোনা কল সেন্টার। এখান থেকে রূপসা, দিঘলিয়া ও তেরখাদা উপজেলার মানুষকে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে আজিজুল বারী হেলাল অক্সিজেন ব্যাংক ও করোনা কল সেন্টারে অক্সিজেন সিলিন্ডার, ফেস মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার গ্রহণ করা হয়। খুলনা জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি অক্সিজেন ব্যাংকে দুটি সিলিন্ডার প্রদান করেন। এছাড়া খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে একটি এবং বিএনপি নেতা শফিক মেম্বার একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। অপরদিকে রূপসা উপজেলা যুবদল ৩০ বক্স ফেস মাস্ক এবং ১২পিস হ্যান্ড স্যানিটাইজার প্রদান করে। এরপর তিন উপজেলার দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে কল সেন্টারের পক্ষ থেকে অক্সিজেন সিলিন্ডার, মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অক্সিজেন ব্যাংক ও সাপোর্ট সেন্টারের আহবায়ক খান জুলফিকার আলী জুলু। উপস্থিত ছিলেন সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী, সাইফুর রহমান মিন্টু, চৌধুরী কওসার আলী, আব্দুর রকিব মল্লিক, তৈয়েবুর রহমান, ইলিয়াস মল্লিক, মোল্লা সাইফুর রহমান, রফিকুল ইসলাম বাবু, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জাভেদ মল্লিক, আতাউর রহমান রনু, গোলাম মোস্তফা তুহিন, বিল্লাল মোল্লা, আব্দুল মালেক, শেখ নাদিমুজ্জামান জনি, শফিকুল ইসলাম শফিক, শরিফুল ইসলাম বকুল, আজিজুল ইসলাম, দিদারুল ইসলাম, মোল্লা আইয়ুব হোসেন, শফিকুল ইসলাম বাচ্চু, কুদরতে ইলাহী স্পীকার, আনোয়ার হোসেন আনো, মনজুর আরফিন, শহিদুল ইসলাম, রুবেল মীর, মমিনুর রহমান, আফজাল ফরাজি, সাইফুল ইসলাম মোড়ল, হুমায়ুন কবির রুবেল, গাজী সালাহউদ্দিন আনছারী, কাজী জাকারিয়া, মাহমুদ হাসান, রিয়াদ আহমেদ রিপন, নাজমুস সাকিব, ইমতিয়াজ আলী সুজন, সাজু হাওলাদার, রাজন, রাজু প্রমুখ।
(ঊষার আলো-আরএম)
