UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু

ঊষার আলো
আগস্ট ৯, ২০২১ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বছরের প্রথম মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটে আক্রান্ত হয়ে রাজু (৩৬) নামে এক যুবক মৃত্যুবরণ করে। মৃত রাজু নগরীর শেখপাড়ার গাজী সামসুল ইসলামের পুত্র। রোববার (৮ আগস্ট) দিনগত রাত ৩টা ৩৫ মিনিটে হাসপাতালের ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বুধবার (৪ আগস্ট) এই হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়। খুমেক হাসপাতালের ডেঙ্গু ইউনিটের মুখপাত্র ডা: উৎপল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

ডা: উৎপল বলেন, ১ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ৮ জন রোগী ভর্তি হন। এর মধ্যে নগরীর শেখপাড়ার বাসিন্দা রাজু নামে এক রোগীর মৃত্যু হয়েছে। বাকি ৭ জন সুস্থ্য হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

(ঊষার আলো-এমএনএস)