UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কালোজিরা

ঊষার আলো
আগস্ট ১৮, ২০২১ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : প্রায় ২ হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ খাবারের সাথে ‘কালোজিরা’ গ্রহণ করে আসছে। কালোজিরার তেলও আমাদের শরীরের জন্য অনেক উপকারি। এতে রয়েছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করাসহ ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি।

১. কালোজিরায় থাকা অ্যান্টিমাইক্রোরিয়াল এজেন্ট শরীরের রোগ-জীবাণু ধ্বংস করে থাকে। এই উপাদানের জন্য শরীরে সহজে ঘা, ফোড়া ও সংক্রামক রোগ হতে বাধা দেয়।

২. কালোজিরার তেলের উপকার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. এতে আছে ক্ষুধা বাড়ানোর উপাদান। পেটের যাবতীয় রোগ-জীবাণু এবং গ্যাস দূর করে ক্ষুধা বাড়ায়। যারা মোটা হতে চান, তাদের জন্য কালোজিরা একটি উপকারী পথ্য।

৪. দাঁতে ব্যথা হলে কুসুম গরম পানিতে কালোজিরা দিয়ে কুলি করলে ব্যথা কমবে। সাথে জিহ্বা, তালু ও দাঁতের মাড়ির জীবাণুও মরে।

৫. চুল পড়া কমাতে ও ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখতে কালোজিরার তেলের কোনো তুলনা হয় না।

(ঊষার আলো-এফএসপি)